শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:০২ পিএম, ২০২২-০৬-১১
হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না, হাসতেও পারছেন না। তার মুখের একপাশ অবশ হয়ে গেছে। জনপ্রিয় এ গায়ক কিছুদিন ধরেই কয়েকটি কনসার্ট বাতিল করেন। তার এমন কান্ডে ভক্তরাও কিছু বুঝতে পারছিলেন না। ভক্তদেরও মন খারাপ ছিলো। এরইমধ্যে জাস্টিন বিবার নিজেই বিষয়টি জানান, কেন তিনি কনসার্ট বাতিল করছেন।
বিবারের মুখের একপাশ সম্পূর্ণ ‘প্যারালাইসড’। অবশ হাওয়া অংশে চোখ ও নাক ঠিকমতো কাজ করছে না, একইসঙ্গে কথাও বলতে খুব সমস্যা হচ্ছে তার। হাসতেও পারেন না। এক ধরনের মারাত্মক ভাইরাসের আক্রান্ত হওয়ায় এই জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন বিবার।
জাস্টিন ১০ জুন তার ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশ করে। সেখানে তিনি জানান, একটি বিরল ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যা তার মুখের অর্ধেক অবশ হয়ে গেছে। জাস্টিন টরন্টো এবং ওয়াশিংটন ডিসিতে তার শো বাতিল করার পরে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বেশ গুরুতর। আমি তোমাদের ভালোবাসি এবং আমাকে তোমাদের প্রার্থনায় রাখো। আমি আশা করবো আমার ভক্তরা বুঝতে পারবে।’
তিনি কবে সুস্থ হবো তা অজানা। তাই সুস্থ না হওয়া পর্যন্ত সব রকমের সফর স্থগিত করেছেন জাস্টিন বিবার। ২৮ বছর বয়সী এই গায়কের বিশ্বাস, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে এবং চিকিৎসা করালে তিনি পুরোপুরি সেরে উঠবেন। জাস্টিনের ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে ১৪ মিলিয়ন ভিউ হয়েছে। ভক্ত, সহকর্মীরা ভিডিওতে তাদের মন্তব্য জানাচ্ছেন, তার আরোগ্য কামনা করেছেন।
শন মেন্ডেস লিখেছেন, ‘তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে খুব শ্রদ্ধা করি।’ জাস্টিন টিম্বারলেক লিখেছেন, ‘ভালোবাসি ভাই। দ্রুত সুস্থতা কামনা করছি।’ এমন হাজার হাজার মন্তব্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে গেছে বিবারের ইনস্টাগ্রাম।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited