শিরোনাম
রামু প্রতিনিধি :: | ১২:৩৩ এএম, ২০২১-০৪-২২
আবুল কালাম, রামু প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা মুরাপাড়া ৩ নং ওয়ার্ডে প্রজেক্ট করার নামে শফিউল আলম ওরফে বিকে আজম নামের প্রভাবশালী এক পাহাড়খেকো কর্তৃক সরকারি খাস খতিয়ান ভুক্ত পাহাড় কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এতে আশে পাশের বাড়ির লোকজন ভূমিধ্বস এবং জীবনহানির আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।
ক্ষতিগ্রস্হরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যা হয়রানি মামলায় জড়িত করে ভিটাছাড়া করার জন্য ঘৃণ্য পরিকল্পনা চরিতার্থ করার অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সরেজমিন তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শফিউল আজম ওরফে বিকে আজম বিগত ৭ বছর পূর্বে প্রভাবশালী একজন জনপ্রতিনিধির কাছ থেকে খাস জমি ক্রয় করে সেখানে প্রাসাদসম অট্টালিকা গড়ে তোলেন।
সিন্ডিকেট করে প্রাকৃতিক নিদর্শন এবং প্রাকৃতিক পেরেক খ্যাত পাহাড়সমূহ কেটে উজাড় করছে এই বি কে আজম।
যার ফলে জলবায়ু ও ইকোসিষ্টেমে পড়ছে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক অশনি সংকেত। প্রকৃতি তার আপন ভারসাম্য হারাচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বর্গ পরিবেশ অধিদপ্তর বনবিভাগ এবং উপজেলা প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
ঘটনাস্হ পরিদর্শনে উঠে আসে এস্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে।
স্হানীয় সর্দার মনির আহমদসহ এলাকাবাসী জানান, বি কে আজম পাহাড় কেটে মাটি বিক্রয় করে সেখানে পুকর তৈরী করলে আশেপাশের ঘরবাড়িগুলো ভূমিধ্বসের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় দিনাতিপাত করছে প্রতিনিয়ত।
তার এ অনৈতিক কর্মের প্রতিবাদ করলে উক্ত বি কে আজম তার আপন বোনকে বাদী করে স্থানীয় কায়েস উদ্দিন, উর্মি আক্তার, সোলেমান এবং ওসমান গণিকে আসামী করে বিজ্ঞ আদালতে এক সাজানো অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর উপজেলা রামু নং-০৫/১৪৭।
এটি সম্পূর্ণ পরিকল্পিত ও ভিত্তিহীন বলে দাবি করেন ভূক্তভোগী এবং এলাকাবাসী।
অভিযোগ উঠেছে আরও কয়েকটি পরিবারেরকে বি কে আজম মিথ্যা মামলায় জড়িত করেছে বলে জানান।
পাহাড় কাটার বিষয়ে স্থানীয় বিট কর্মকর্তা সুলতান মাহমুদ টুটুল বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শফিউল আলম ওরফে বি কে আজমকে ঘটনার বিষয়ে জানার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা মিথ্যা মামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited