চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আর্জেন্টাইন ডিফেন্ডারের গলায় বেল্ট বেঁধে মারধর, বাড়িতে ডাকাতি

স্পোর্টস ডেস্ক    |    ০১:৪৮ পিএম, ২০২১-১২-১৪

আর্জেন্টাইন ডিফেন্ডারের গলায় বেল্ট বেঁধে মারধর, বাড়িতে ডাকাতি


নিজ বাড়িতেই মারধর ও ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্থানীয় সময় সোমবার ভোরে তার পর্তুগালের বাড়িতে এই ঘটনা ঘটেছে। তবে ওটামেন্ডি ও তার পরিবারের সদস্যরা এখন সুস্থ ও নিরাপদ আছেন। বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন ওটামেন্ডি। পর্তুগালের রাজধানী শহর লিসবনের দক্ষিণ পাশে একটি বাড়ি নিয়ে বসবাস করে আসছেন ৩৩ বছর বয়সী এ তারকা ডিফেন্ডার। সেখানেই ডাকাতির শিকার হলেন তিনি। স্থানীয় সময় রোববার রাতে ফামালিকাওয়ের সঙ্গে ম্যাচ ছিল বেনফিকার। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয়ের তৃপ্তি নিয়েই বাড়ি ফিরেছিলেন ওটামেন্ডি। কিন্তু বাড়িতে ঢোকা সুখকর ছিল না তার জন্য। পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে ঢোকার মুখে চারজন দুর্বৃত্ত ওটামেন্ডিকে মারধর করেন এবং গলায় বেল্ট বেঁধে দেন। পরে তারা জোর করে ঘরের দরজা খোলায়। ওটামেন্ডির স্ত্রী-সন্তানরা ভয়ার্ত অবস্থায় বসে ছিলেন ঘরের মধ্যে। এরপর আর্জেন্টাইন ডিফেন্ডারের কাছ থেকে নগদ অর্থ ও কয়েকটি ঘড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওটামেন্ডির ক্লাব বেনফিকাও নিশ্চিত করেছে এ খবর। এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পর্তুগিজ জুডিশিয়ারি পুলিশ। বেনফিকার হয়ে দ্বিতীয় মৌসুমে খেলছেন ওটামেন্ডি। ২০২০ সালের গ্রীষ্মের দলবদলে বেনফিকায় নাম লেখানোর পর এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৫৫ ম্যাচ খেলেছেন তিনি। এর আগে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। যেখানে পাঁচ মৌসুমে ২১০টি ম্যাচ খেলেন তিনি, দুইটি প্রিমিয়ার লিগসহ জেতেন নয়টি শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন তিনি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর