চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুই ঘন্টার মধ্যে জমির রেকর্ড না দিলে সার্ভেয়ার কে চাকরিচ্যুত করার হুমকি

দুবাই পলাতক আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কির বার্তা

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৫ পিএম, ২০২৫-০৪-১৮

দুই ঘন্টার মধ্যে জমির রেকর্ড না দিলে সার্ভেয়ার কে চাকরিচ্যুত করার হুমকি

দুবাই পলাতক আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কির এখনো ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কায়দায় কাজ আদায় করতে সরকারি বিডিএস জরিপের সার্ভেয়ার মাসুম কে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে ভূমি মন্ত্রণালয়ের সচিব কে দিয়ে চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে। বিগত আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে দখলবাজি, অবৈধ ব্যবসা সহ এমন কোন কাজ ছিল না যা মিল্কি করে নাই। ৫ আগস্টে সরকার পতনের পর পালিয়ে দুবাই চলে যায়। বর্তমানে মিল্কি দুবাই থেকে বসে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার নিজস্ব বাহিনী দিয়ে।
কক্সবাজারের ঝিলংজা মৌজায় বিডিএস জরিপ কার্যক্রম চলমান থাকায় সুকৌশলে ফ্যাসিস্ট নেতা বদরুল হাসান মিল্কি জরিপের সার্ভেয়ার করে ম্যানেজ করার চেষ্টা ব্যর্থ হওয়ায়, সার্ভেয়ারের হোয়াটসঅ্যাপে নানান রকম হুমকি দিচ্ছে জমির রেকর্ড নেওয়ার জন্য। আওয়ামী লীগ সরকারের সময় সরকারি কর্মকর্তাদের জিম্মি করে কাজ আদায় করার মত বর্তমানে ও অবৈধ ভাবে কাজ করার প্রভাব খাটাচ্ছে।  
জানা যায়,  মৌজা- ঝিলংজা, পৌর এলাকা, জেল, এল, নং- ১৭, উপজেলা ও সাব-রেজিষ্ট্রী অফিস-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। মহাল নয়াবাদ হালমালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) কক্সবাজার সদর। আর, এস দাগ নং- ৮৪৫৭  ১৭ (সতের) (অংশ) দাগাদির আন্দর মোতাবেক বি, এস ৬নং খতিয়ানের বি, এস ২০১৩৪  দাগের আন্দর মোতাবেক নামজারী ও জমাখারিজ ২৫৩৪ নং খতিয়ানের সৃজিত।বি,এস ২০১৩৪/২৪৯২৪ দাগে , ৫ কাঠা জমি বদরুল হাসান মিল্কির নামে গণপূর্তে একটি প্লটে একটি হোটেল আছে। উক্ত প্লট টি বিডিএস জরিপের সার্ভেয়ার মাসুমের কাছে রেকর্ড নিতে মিল্কির হোটেলের ম্যানেজার খোরশেদ কাগজপত্র নিয়ে জরিপ ক্যাম্পে গেলে, রেকর্ডের দায়িত্বরত মাসুম কাগজপত্রের দাগ সিট মিলিয়ে দেখলে দেখা যায়, তার হোটেলের অবস্থান বিএস ২০১২৭ দাগে  জমির কাগজপত্রের বিএস ২০১৩৪ দাগে অবস্থান হওয়ায় দিয়ারা রেকর্ড নিতে দলিল সংশোধন করে আনতে বলায়, আওয়ামী লীগের নেতা বদরুল হাসান মিল্কি দুবাই থেকে সার্ভেয়ার মাসুম কে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এমন কি ৫ লক্ষ টাকার ঘুষ দাবি করার মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে।
সূত্র মতে, মৌজা- ঝিলংজা, পৌর এলাকা, উপজেলা ও সাব রেজিষ্ট্রী অফিস কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, মহাল নয়াবাদ ৩৪৬১৩ নং তৌজিভূক্ত হাল মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সদর কক্সবাজার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তরাধীন কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক এলাকার ০৭/০৪/১৯৭৭ ইংরেজী তারিখের ৮৯৭/২/৭৭ আর,পি,ডি নং প্ল্যানভূক্ত "এ" ব্লক স্থিত ৪২ নং প্লটটি কক্সবাজার গণপূর্ত অধিদপ্তর কক্সবাজার হইতে কক্সবাজার সদর সাব-রেজিষ্ট্রী অফিসের ২৬/২/১৯৮১ইং তারিখের রেজিষ্ট্রীযুক্ত ১০৮০ নং লীজ দলিল মূলে লীজ প্রাপ্ত মলিক মোঃ খাইরুল ইসলাম খান পিতা-হাজী ওয়ারেশ খান সাং- দোহাজারী, চান্দনাইশ, চট্টগ্রাম। মোঃ খাইরুল ইসলাম খান এর নামে চট্টগ্রাম গণপূর্ত ১নং সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্বারক নং-১০৩৭, তারিখ-৮/০৬/১৯৭৯ইং মোতাবেক বরাদ্দ প্রাপ্ত হইয়া তদ অনুযায়ী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, কক্সবাজার, সরকার পক্ষে মোঃ খাইরুল ইসলাম খান কে ৯৯ বৎসর মেয়াদী উক্ত লীজ দলিল সম্পাদন পূর্বক ২/০৯/১৯৮০ইংরেজী তারিখে উক্ত নির্বাহী প্রকৌশলীর নিকট হইতে আবাসিক প্লট নং-৪২ ব্লক- "এ" এর  রুজুকৃত নামজারী ওজমাখারিজ ৩৮৩/১৯৯৮-৯৯ইং মামলার উপর সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের আদেশ মোতাবেক  নামজারী ও জমাখারিজ ২৫৩৪নং খতিয়ান সৃজিত হয়।
পরবর্তীতে মোঃ খাইরুল ইসলাম উক্ত জমিটি বদরুল হাসান কে বিক্রি করে দেয়। এ বিষয়ে কক্সবাজার গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান কে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি। এদিকে আওয়ামী লীগ নেতার সকল অবৈধ কর্মকান্ড বৈধ করতে বিএনপি-জামায়াতের একটি চক্র তার পক্ষ হয়ে বিভিন্ন কর্মকর্তাদের প্রতিনিয়ত হুমকি দমকি দিচ্ছে এমন অভিযোগ অনেকের।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর