চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

চকরিয়া প্রতিনিধি:    |    ০৭:২৭ পিএম, ২০২৬-১১-২৬

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

মোহাম্মদ নুরুদ্দোজা : 
ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। তবে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে উঠে এসেছে, অভিযানের লক্ষ্যবস্তু বাড়িটি ডাকাত তৌহিদের হলেও সেটি তার শ্যালক সৌদি আরবপ্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযানকে বিতর্কিত করে ভবিষ্যতে ডাকাতবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। গত ২৩ নভেম্বর বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামার ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়। পরে ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক রিয়াদ। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে প্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। সূত্রগুলোর ভাষ্য, তৌহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে বাড়িটির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার ঘটনাও ডাকাতবিরোধী অভিযানকে বিতর্কিত করার কৌশল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে সেখানে ভবনটির নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রিটেলেড নিউজ

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা পরà¦...বিস্তারিত


প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

প্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

মহেশখালী প্রতিনিধি: : মোহাম্মদ মহি উদ্দিন : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সাà¦...বিস্তারিত


মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

মানব পাচার রোধে সিআইডি ও সাংবাদিকদের যৌথ প্রশিক্ষণ

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোà¦...বিস্তারিত


উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়ায় দুই দিনের ব্যবধানে রোহিঙ্গা নারীর চার সন্তান প্রসব

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল (এফএইচইউ) এক রোহিঙ্গা মা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়ে...বিস্তারিত


চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত ও গরুচোর চক্রের মূলহোতা তৌহিদ গ্রেপ্তার।

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি, গরু চুরি ও চ...বিস্তারিত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর