চট্টগ্রাম   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

৭ই অক্টোবর নিয়ে হামাসের বিবৃতি: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে

অনলাইন ডেস্ক:    |    ০৮:০০ পিএম, ২০২৬-১০-১২

৭ই অক্টোবর নিয়ে হামাসের বিবৃতি: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে

২০২৩ সালের ৭ই অক্টোবরের ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হামাস তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ঘোষণা করেছে যে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা এই সংগ্রাম চালিয়ে যাবে।

গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ বুধবাধ “আল-আকসা ফ্লাড” অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া বিবৃতিতে হামাস এই অভিযানকে আন্দোলনের ইতিহাসে একটি “ঐতিহাসিক সন্ধিক্ষণ” হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৭ই অক্টোবরের ঘটনা ছিল বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব, হামলা, অবরোধ, পবিত্র স্থানগুলোর ইহুদীকরণ, পরিকল্পিত গণহত্যা, ফিলিস্তিনিদের অধিকার হরণ এবং আল-আকসা মসজিদকে লক্ষ্য করে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও ফিলিস্তিনি বন্দীদের প্রতি আচরণের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া।

এতে আরও বলা হয়েছে যে, “আল-আকসা ফ্লাড” অভিযান গাজায় “বীরত্ব, প্রতিরোধ ও জাতীয় সংহতি”র বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে আন্তর্জাতিক উদাসীনতার অবসান ঘটিয়েছে।

ফিলিস্তিনি ও মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

বিবৃতিতে হামাস গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের ফিলিস্তিনিদের প্রশংসা করে উল্লেখ করে যে, ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এসময় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেনো ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালনে বাধ্য করে। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তিতে বর্ণিত রোডম্যাপ বাস্তবায়ন করে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো, পুনর্গঠন কার্যক্রম শুরু করা এবং যুদ্ধের অবসানে ভূমিকা রাখে।

বিবৃতিতে হামাস উল্লেখ করে যে, যুদ্ধবিরতি প্রক্রিয়া চলা সত্ত্বেও ইসরায়েল গাজায় এক ধরণের “নীরব গণহত্যা” চালিয়ে যাচ্ছে। কেননা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে গাজায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এতে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি হামলার বিষয়টিরও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে, সেখানে তল্লাশি অভিযান, ধরপাকড় ও বাড়িঘর ধ্বংসের কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়াও ফিলিস্তিনি জনগণ এবং তাদের সম্পত্তি ও ভূমির ওপর দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে।

হামাস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ফিলিস্তিনি শহিদ এবং ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। সংগঠনটি এই সংখ্যাগুলোকে নথিভুক্ত গণহত্যাজনিত অপরাধ হিসেবে অভিহিত করেছে।

হামাস তাদের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং “দায়মুক্তি রোধ” নিশ্চিত করে।

হামাস তাদের এই বিবৃতিতে দখলদার ইসরায়েল ও ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক বয়কট অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছে, সেই সাথে ইসরায়েল সংশ্লিষ্ট শিক্ষা, অর্থনীতি ও নিরাপত্তা খাতের প্রতিষ্ঠানগুলোকেও এই বয়কটের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে হামাস বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি যৌথ জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে যে, ইসরায়েলি সরকারের নীতিমালার মোকাবিলায় এ ধরনের কৌশল অত্যন্ত জরুরি।

হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় নিজেদের ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর অর্পিত দায়িত্ব পালনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা জানিয়েছে, চুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে তারা মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয় করে কাজ করবে।

রিটেলেড নিউজ

উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়াকে অপরাধ গণ্য করে মসজিদের ইমাম আটক

উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়াকে অপরাধ গণ্য করে মসজিদের ইমাম আটক

অনলাইন ডেস্ক: : ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় ইমামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্বব...বিস্তারিত


শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছে শিক্ষক-শ্রমিকেরাও

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছে শিক্ষক-শ্রমিকেরাও

অনলাইন ডেস্ক: : শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়à...বিস্তারিত


তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক: : তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশà¦...বিস্তারিত


কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত


জম্মু-কাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর অভিযানে ৯ মাসে নিহত ২৬, গ্রেপ্তার ৪,৭৩৮ ও জব্দ ২৯৩ সম্পত্তি

জম্মু-কাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর অভিযানে ৯ মাসে নিহত ২৬, গ্রেপ্তার ৪,৭৩৮ ও জব্দ ২৯৩ সম্পত্তি

অনলাইন ডেস্ক: : অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত ...বিস্তারিত


পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর