চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিলল কন্যাশিশুর অর্ধগলিত লাশ

অনলাইন ডেস্ক:    |    ০৭:২২ পিএম, ২০২৬-০৯-২২

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিলল কন্যাশিশুর অর্ধগলিত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৭) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে দাদার বাড়ি থেকে একই এলাকার নানার বাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়ার সময় মিম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির দাদা ফিরোজ মিয়া নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার দাদা ফিরোজ মিয়া থানায় জিডি করেছিলেন। সোমবার বিকেলে পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তথ্যসূত্র:
১। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/2ds39n56

রিটেলেড নিউজ

দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার!

দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার!

খবর বিজ্ঞপ্তি :     নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম...বিস্তারিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক: : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) লা...বিস্তারিত

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

অনলাইন ডেস্ক: : বান্দরবানের দূর্গম পাহাড়ে  প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে  স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত

পটুয়াখালীতে বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটক করল এলাকাবাসী

পটুয়াখালীতে বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটক করল এলাকাবাসী

অনলাইন ডেস্ক: : পটুয়াখালীর কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে পণ্ড হয়েছে দুই যুবতীর বিয়ের আয়োজন। সমকামী দুই যুবতীর ব...বিস্তারিত

চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

আমাদের ডেস্ক : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রো...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত

সর্বশেষ খবর