শিরোনাম
বিনোদন ডেস্ক | ১১:৫৪ এএম, ২০২২-০৮-০১
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হাসপাতলে ভর্তি হয়েছেন। শনিবার রাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে তার । বিষয়টি নিশ্চিত করেছেন স্পর্শিয়ার মা সুজান হক।
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চিকিৎসক ড. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে স্পর্শিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। বেশ কিছুদিন ধরেই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হচ্ছিল বলে জানান স্পর্শিয়ার মা সুজান হক। তিনি বলেন, 'গতকাল রাতে ওর অস্ত্রোপচার হয়েছে। এখন কিছুটা সুস্থ। দোয়া করবেন সকলে। '
দীর্ঘদিন পর গত কোরবানির ঈদের নাটকে দেখা গেছে স্পর্শিয়াকে। নাটকটির নাম ‘সুপার ভাবী’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অন্যটি মামুন আবদুল্লাহর ‘মায়ের বিয়ে’।
স্পর্শিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি 'নবাব এলএলবি'। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে নিরব হোসেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited