শিরোনাম
ঢাকা অফিস :: | ০২:৩৪ পিএম, ২০২২-০৩-১৫
পুলিশ বাহিনীর সাফল্যের গল্প জনগণের সঙ্গে ভাগ করে নিতে বাংলাদেশ পুলিশ ‘দুর্জয়ের ডায়েরি’ শীর্ষক একটি গ্রাফিক নভেল ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজ প্রকাশ করছে।
সিরিজে দুই পুলিশ কর্মকর্তা এসআই দুর্জয় ও এসআই শাপলাকে বিভিন্ন অপরাধমূলক মামলার তদন্ত ও রহস্য উন্মোচন করতে দেখা যাবে। প্রথম দুটি সিরিজের বইয়ে গ্রাফিক্যাল উপস্থাপনাসহ পাঁচটি গল্প ও পাঁচটি অ্যানিমেশন ফিল্ম দেখানো হবে। এছাড়াও সিরিজটিতে আরও কিছু গল্প থাকবে।
মঙ্গলবার (১৫ মার্চ) পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া ও প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সদর দপ্তর জানায়, অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর। সারাদেশে যেখানেই যাবেন পুলিশ কর্মকর্তাদের পাবেন। কিন্তু মামলা মোকাবিলা করার সময় পুলিশ কী ধরনের সমস্যার সম্মুখীন হয়, এর সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়। এমনকি মিডিয়া পুলিশের স্বাভাবিক সংগ্রামকেও তেমনভাবে তুলে ধরা হয় না। গ্রাফিক ও অ্যানিমেটেড বিষয়বস্তুর ব্যবহার মানুষের হৃদয়ে পৌঁছানোর আকর্ষণীয় উপায়। দুর্জয়ের ডায়েরিতে সে ধরনের গল্পগুলোই থাকবে বলে জানায় পুলিশ সদর দপ্তর।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited