চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

উড়তে থাকা ম্যানসিটিকে মাটিতে নামাল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক    |    ০১:১৮ পিএম, ২০২২-০২-২০

উড়তে থাকা ম্যানসিটিকে মাটিতে নামাল টটেনহ্যাম

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে মাটিতে নামাল টটেনহ্যাম। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইতিহাদে টটেনহ্যামের কাছে ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ পর হারল সিটিজেনরা। আর প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেল পেপ গার্দিওলার দল।
ম্যাচের চতুর্থ মিনিটেই স্বাগতিকদের স্তব্ধ করে টটেনহ্যামকে এগিয়ে নেন কুলুসেভেস্কি। হ্যারি কেনের থ্রু বল ধরে ডান দিক দিয়ে সিটির বক্সে ঢুকেন হিউন মিং সন। সিটির দুই ডিফেন্ডার তাই কাট ব্যাক করে বল বাড়িয়ে দেন কুলুসেভেস্কির দিকে; দেখেশুনে বল জালে জড়ান এই সুইডিশ উইঙ্গার।  

২১তম মিনিটে বক্সের ভেতর থেকে ইকাই গুন্দোয়ানের নেওয়া শট সাইড বারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি সিটির। তবে ৩৩তম মিনিটে আর হতাশ হতে হয়নি স্বাগতিকদের। সেই গুনদোয়ানের গোলেই সমতায় ফেরে সিটি। রহিম স্টার্লিংয়ের ক্রস পোস্ট ছেড়ে বের হয়ে এসে লুফে নেওয়ার চেষ্টা করেন হুগো লরিস কিন্তু বল পেয়ে যান গুনদোয়ান। স্পার্সের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান এই জার্মান মিডফিল্ডার। ৫৯ মিনিটে সন-কেইনের রসায়নে আবারো এগিয়ে যায় টটেনহ্যাম। বক্সের কোণা থেকে সনের ক্রস সিটির দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৭৩তম মিনিটে হ্যারি কেইন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।

নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান রিয়াদ মাহারেজ। বক্সের মধ্যে ক্রিস্টিয়ান রোমেরোর হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে যোগ করা পাঁচ মিনিটের মাথায় দারুণ এক গোল করে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন হ্যারি কেইন। হেরে গেলেও ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল সিটি। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তাদের দিকেই ছুটছে লিভারপুল। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এলো টটেনহ্যাম।

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর