চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরের পণ্য ও কনটেইনারবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে

আমাদের ডেস্ক :    |    ০৫:২০ পিএম, ২০২১-১১-০৯

 চট্টগ্রাম বন্দরের পণ্য ও কনটেইনারবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ঘিরে পণ্যবাহী গাড়ির ধর্মঘট স্থগিত করায় আমদানি পণ্যের ডেলিভারিসহ চট্টগ্রাম বন্দরের কর্মযজ্ঞ ক্রমে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল আটটা থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি পণ্যবোঝাই করা ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনারবাহী লরির চলাচল। বন্দরের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা  বলেন, পণ্যবাহী গাড়ির ধর্মঘটের মধ্যেও বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি ও ডিপোতে কনটেইনার আনা-নেওয়া ছিল। অনেক ট্রাক, কাভার্ডভ্যান ডেলিভারি পণ্য বোঝাই করে অপেক্ষায় ছিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পুরোদমে ডেলিভারি ও কনটেইনার পরিবহন শুরু হয়েছে। বন্দর সচিব মো. ওমর ফারুক  বলেন, ধর্মঘটের মধ্যেও বিশেষ ব্যবস্থায় বন্দরের ডেলিভারি ও কনটেইনার পরিবহন হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার পর পুরোদমে ডেলিভারি চলছে। সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রথম দিন শুক্রবার বন্দরে ডেলিভারি ও ডিপো থেকে কনটেইনার আনা-নেওয়া অনেকটা স্বাভাবিক থাকলেও শনিবার থেকে সোমবার বিঘ্ন ঘটে। রফতানি পণ্যের কনটেইনার যথাসময়ে বন্দরে না আসায় বেশ কয়েকটি জাহাজ ধারণক্ষমতা ও পরিকল্পনার চেয়ে কম কনটেইনার নিয়ে বন্দর ছাড়তে বাধ্য হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পণ্যবাহী গাড়ির ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘট পালন করে বাস ও লঞ্চ মালিকরা। এরপর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরাও ধর্মঘটের ডাক দেন। রোববার (৭ নভেম্বর) বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার হলেও ট্রাক ও কাভার্ডভ্যান ধর্মঘট চলমান ছিল। এই পরিস্থিতিতে ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর