শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১৭ পিএম, ২০২৬-০৯-২১
২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় কুনারে একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের প্রধান নজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামে ভোররাতে বিমান হামলা চালায়। এই হামলায় নূর আহমদ নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, হামলায় একই পরিবারের তিনজন—নূর আহমদসহ তার পরিবারের সদস্যরা—শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। শহীদ ও আহতদের মধ্যে দুজন শিশু ও দুজন নারীও রয়েছেন।
একই রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় পাকিস্তানি যুদ্ধবিমান। হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, বারমাল জেলার তোরকান্দি ও রাখা এলাকায় দুটি স্থানে হামলা চালানো হয়, যেখানে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞারই প্রমাণ। ইমারাতে ইসলামিয়া বারবার স্পষ্ট করেছে যে, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তথ্যসূত্র:
1. Pakistan’s military carried out an airstrike in Nurgal district of Kunar province
– https://tinyurl.com/cben2rrb
অনলাইন ডেস্ক: : মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণÑউভয় পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছà§...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার গৌরীপুর রাজস্ব চক্রের অধীন আলমগঞ্জ পার্ট-৯ এলাকায় উচ্ছেদ অভিযান পà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিল্পায়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৩ সালের ৭ই অক্টোবরের ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হামাস তাদের প্রতিরোধ সংগ্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় ইমামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্বব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited