চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৩ পিএম, ২০২১-১২-১৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মাউমেরে শহর থেকে ১শ কিলোমিটার উত্তরে আঘাত হানে। ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)। প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, এই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম।প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে এবং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।এর আগে ২০০৪ সালে দেশটির সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। ২০১৮ সালে অপর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে লম্বোক দ্বীপে। ওই ভূমিকম্পের কয়েক সপ্তাহ পর পর্যন্ত বেশ কয়েকবার আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ওই দ্বীপ এবং প্রতিবেশী সামবাওয়ায় ৫৫০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। ওই বছরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প এবং তারপর সুনামি আঘাত হানে সুলায়েশি দ্বীপের পালু এলাকায়। এতে ৪ হাজার ৩শ জনের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর