চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগাঁওতে প্রাইভেটকার সহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৭ পিএম, ২০২১-০৯-২৩

ঈদগাঁওতে প্রাইভেটকার সহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে ঈদগাঁও বাস ষ্টেশনের ইসলামী ব্যাংক চত্তরে এ অভিযান চালানো হয়।

জানা যায়, পুলিশ সুপার ঘোষিত চলমান বিশেষ অভিযান সফল করার উদ্দেশ্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই মোঃ রেজাউল করিম, এস আই মোহাম্মদ শামীম আল মামুন, এএসআই রাসেল কাজী সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকা হতে জনতার সহায়তায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হচ্ছে মোঃ খোকন (৫০), পিতা মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ ফারুক (৪৮), পিতা মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং- গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকা । এ প্রতারক চক্রের সদস্যগন এর আগের দিন ব্যাংকের একজন গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে এক লক্ষ টাকা উত্তোলন করে বাহিরে আসার সাথে সাথে পূর্ব হতে উৎপেতে ঢাকা গ্রাহককে বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। ২৩ সেপ্টেম্বর প্রতারক চক্র পূনরায় ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা কালে ঈদগাঁও বাস স্টেশনের ফরিদুল আলমের মালিকানাধীন আলাদীনের চেরাগ ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রাহকের আত্নসাৎকৃত টাকা উদ্ধার করা হয়। প্রতারণা কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর