শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২২-০৩-০৫
রার পাশাপাশি বিরোধ নিরসনে চট্টগ্রাম সফরে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক টিম।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে ১৫ ও ১৬ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ,
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জিইসি কনভেনশন সেন্টারে ১৫ মার্চ সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সভা শুরু হবে। তৃণমূলের ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি,
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ছাড়াও আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহকে সুসংহত করতে এই সভা।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানান, ৯ মার্চ উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হওয়ার কথা থাকলেও ভেন্যু না পাওয়ায় তারিখ পেছানো হয়। ১৬ মার্চ সভায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী উপস্থিত থাকবেন। তৃণমূলের নেতা-কর্মীদের চাঙা করতে এই সভা আয়োজন করা হয়েছে। এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রত্যেক জেলা সফরে আসছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে ২২ মার্চ। ইতিমধ্যে প্রায় ১০০টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited