চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পেকুয়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জনের ত্রাণ বিতরণ

চকরিয়া প্রতিনিধি:    |    ০১:১৫ এএম, ২০২১-০৭-৩১

পেকুয়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জনের ত্রাণ বিতরণ

 

‌কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনসহ  বিভিন্ন জনের উদ্দ্যোগে পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায়  মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পানিবন্ধি মানুষের  মাঝে শুকনো খাবার বিতরণ  করেছে  উপজেলা প্রশাসন।

গত কয়েকদিনের ভারী বর্ষনে পানির নিচে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ। ওইদিন তিনি উপজেলার তিনটি ইউনিয়নের পানিবন্ধি মানুষের মাঝে ওইসব শুকনো খাবার বিতরণ করেছন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন ২১০০শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। পেকুয়া সদর ৩০০ পরিবার শিলখালী ইউনিয়ন  ১১০০ ও বারবাকিয়ায়  ৬০০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় ।

বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,  শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে শেখ হাসিনার পক্ষে পেকুয়া সদর ইউনিয়নের ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি শুক্রবার সকালে পূর্ব গোঁয়াখালী,  চিরাদিয়া, বিলহাচুরাসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্ধি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল শামা শামীম,  সদর ইউনিয়নের সভাপতি এম আজম খান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ওসমান ছরওয়ার বাপ্পির নিজস্ব অর্থায়নে পেকুয়া সদর ইউনিয়নের পানিবন্ধি কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে চনাচুর, চিড়া, বিস্কিট, মুড়ি ও চিনি রয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০পর্যন্ত গরীব, দুঃস্ত ও অসহায় পরিবারের এসব শুকনো খাবারের প্যাকেট তুলে দেন। এসময়  তিনি সাংবাদিকদের বলেন একদিকে জলাবদ্ধতা অন্যদিকে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন।

এমতাবস্থায় কর্মহীন ও নিম্ন আয়ের মানষের অর্থ সংকট দেখা দিয়েছে। দুর্যোগকালীন এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। অপরদিকে পেকুয়া এসডি সিটি সেন্টারের সত্তা অধিকারী সরোয়ার উদ্দিন এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ  করেছে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন। 

‌

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর