শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২৫ পিএম, ২০২২-০৩-১৩
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এবার ইউক্রেনের দখল করা শহর মেলিটোপোলে রুশপন্থি নতুন মেয়র নিযুক্ত করার খবর পাওয়া গেছে।
রুশপন্থি নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আগে সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে নতুন মেয়র নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন অনেকে। সম্প্রতি শহরটির মেয়র অপহৃত হন বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এদিকে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। স্থানীয়রা বলছেন, কিছুক্ষণ পরপর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন রুশ সেনাদের হামলায়।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited