চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গণিত অলিম্পিয়াডের সেরা পাঁচে ইডিইউর তানজিম

আমাদের ডেস্ক :    |    ০১:৪৬ পিএম, ২০২২-০২-১৭

গণিত অলিম্পিয়াডের সেরা পাঁচে ইডিইউর তানজিম

গাণিতিক পারদর্শিতায় দেশসেরা শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশে এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে গণিত অলিম্পিয়াড। এ প্রতিযোগিতার বাছাইকৃত শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের। 
প্রতিযোগিতায় সেরাদের একজন হতে পারা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম অর্জন। মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার সর্বশেষ আসর ‘১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১’-এ চট্টগ্রাম থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষার্থী তানজিম মুশফিক আহমেদ।  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পর্যায়ের এ শিক্ষার্থী জাতীয়  প্রতিযোগিতায় অর্জন করেছে ৫ম স্থান। এতে আনন্দিত ইডিইউর শিক্ষক, সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের অভিনন্দনে আপ্লুত তানজিম ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে।

অনন্য এ অর্জনে তানজিমকে অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় সেরা পাঁচে স্থান পাওয়া কেবল একটি অর্জনই নয়, একইসাথে বিশেষ দায়িত্বও। মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব। উচ্চশিক্ষাকে কেবল ডিগ্রিতে সীমাবদ্ধ না রেখে মেধা ও দক্ষতাগত উৎকর্ষতা তৈরিতে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরাই ইডিইউর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায়, চাকরি বা গবেষণাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে এবং দেশের মুখ উজ্জ্বল করছে ইডিইউর শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। এ অলিম্পিয়াডে ইডিইউ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। এ দলের দায়িত্বে ছিলেন ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার মাসকি চৌধুরী সূর্য। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাঝে গণিত, বিশ্লেষণী দক্ষতা, ইংরেজি, গবেষণার মতো বিষয়ে দক্ষতা গড়ে তুলতে বিশেষ জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই নবীন শিক্ষার্থীদের অ্যাক্সেস একাডেমির মাধ্যমে উচ্চশিক্ষার জন্য পৃথকভাবে প্রস্তুত করে তোলা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা এসব বিষয়ে দক্ষতার তারতম্য কাটিয়ে উঠছে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পর্যায়েই।

তানজিম মুশফিক আহমেদ তার এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফ্যাকাল্টি মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পরিচর্যায় ইডিইউ নানা সুযোগ-সুবিধা প্রদান করছে। এতে বিষয়গত জ্ঞানের পাশাপাশি আরো বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিকশিত হয়ে উঠছে। ভবিষ্যতে ইডিইউর শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরো উন্নত ফল বয়ে আনবে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর