শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৮ পিএম, ২০২২-০৩-১৫
হিজাব পরা বাধ্যতামূলক কোনো ধর্মীয় অনুশীলন নয়। স্কুল-কলেজে হিজাব পরার বিষয়টি নিয়ে দীর্ঘদিন অপেক্ষার পর মঙ্গলবার (১৫ মার্চ) ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চ আদালত এই রায় দেন। এতে সন্তুষ্ট নন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে, আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। তবে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের একাধিক রাজনীতিবিদও।
হিজাব পরা ইসলাম ধর্মে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। হিজাব মামলার রায়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরে কর্ণাটক হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ।
গত ১১ ফেব্রুয়ারি, হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন আন্দোলনকারী। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করতে অসম্মত হয়। জানানো হয় হাইকোর্টে মামলা চলছে। এ অবস্থায় তাতে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই।
গত ১০ ফেব্রুয়ারি, অন্তর্বর্তী রায়ে হাইকোর্ট জানিয়েছিল, যতদিন না পর্যন্ত চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে, ততদিন শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয়, হিজাব পরে এবং ধর্মীয় পতাকা বা ওই জাতীয় কিছু নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে পারবে না।
চলতি বছর শুরু থেকে কর্ণাটকের স্কুল, কলেজে হিজাব পরে ঢোকা নিয়ে বিতর্ক তৈরি হয়। উদুপির একটি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায়, ক্লাস করতে দেওয়া হয়নি। এরপর ক্রমশ হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। গোটা রাজ্যে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায়, অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়। এদিকে, মঙ্গলবারের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে গোটা রাজ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited