শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৬ পিএম, ২০২২-০৩-০৭
প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সোমবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার স্থান ও সঠিক সময় এখনও স্পষ্ট নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে। এর আগে দুদেশের প্রতিনিধিরা বেলারুশে দুদফা বৈঠক করে। সেখানে দুটি শহরে অস্ত্রবিরতির বিষয়ে দুপক্ষ একমত হয়। মারিওপোল ও ভোলনোভাখ শহরে সাময়িক অস্ত্রবিরতির পর রাশিয়া আবারও হামলা শুরু করে।
রোববার ক্রেমলিন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস জানায়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। এদিকে তৃতীয় দফা বৈঠকের আগে কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited