শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২৯ পিএম, ২০২২-০২-০৯
চেরনোবিল অঞ্চলের নিষিদ্ধ ভৌতিক শহর প্রিপিয়াতের পরিত্যাক্ত ভবনগুলো থেকে মেশিনগানের গুলির শব্দ শোনা যাচ্ছে । শুক্রবার ইউক্রেন ন্যাশনাল গার্ডের সৈন্যরা এখানে আরবান যুদ্ধের মহড়া শুরু করে।
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তেজস্ক্রিয় এবং পরিত্যাক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবেলায় এই লাইফ-ফায়ারিং মহড়া চালানো হয়।
মস্কো বেলারুশ সীমান্তসহ ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী সৈন্য মোতায়েন করেছে, চেরনোবিল এই সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) উত্তরে অবস্থিত।
১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার পর প্রিপিয়াতের রাস্তা এবং অ্যাপার্টমেন্ট ব্লক থেকে শহরের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর থেকে এটি একটি ভুতুড়ে শহর।
এটি সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। মহড়ায় পরিত্যাক্ত ভবনগুলো থেকে সশস্ত্র আক্রমণকারীদের তাড়াতে ইউক্রেন সেনাদের এই মহড়া অনুষ্ঠিত হয়।
শীতকালীন যুদ্ধের ক্যামোফ্লেজ পোশাকে সেনারা ভবনগুলোতে মর্টার হামলা চালায় এবং শহুরে যুদ্ধে ¯œাইপার ব্যবহারের মহড়া প্রদর্শন করে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited