চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে ইয়াবা সহ এক পাচার কারীকে আটক করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৩ পিএম, ২০২১-০৬-০৮

টেকনাফে ইয়াবা সহ এক পাচার কারীকে আটক করেছে কোস্টগার্ড

মোহাম্মদ সোহেল টেকনাফ প্রতিনিধি

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ মো. মুক্তার আহমদ (৩৫) নামে এক পিকআপ চালককে আটক করেছে কোস্টগার্ড।

সে টেকনাফ থানার দক্ষিণ আলীখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।অদ্য ৮ জুন ২০২১ তারিখ আনুমানিক ০,৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কতৃক টেকনাফ থানাধীন টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবা ইয়াবাসহ ০১ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকারীর ব্যবহৃত একটি ছোট পিকআপ (চাঁদের গাড়ি) জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার (টেকনাফ) লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় কোস্ট গার্ডের একটি দল অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে একটি ছোট পিকআপ (চাঁদের গাড়ি) পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় কোস্ট গার্ড পিকআপটিকে ধাওয়া করে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক গাড়িটি তল্লাশি করে পিকআপ চালকের সিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পাচারকারীর ব্যবহৃত গাড়িটি এবং গাড়ির চালক মোঃ মুক্তার আহমদ(৩৫) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ আলী খালী এলাকার ছৈয়দ আহামদ এর ছেলে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ইয়াবা পাচারকারী ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান টেকনাফ কোস্টগার্ড লেঃ কমান্ডার আমিনুল সাজ্জাদ

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর