শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৫ পিএম, ২০২৩-০৬-২৩
পলাশি দিবস উপলক্ষে লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৩ জুন শুক্রবার সকাল দশটায় চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শাহজালালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল্লাহ মজুমদার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা বোরহান কাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিম উল্লাহ্ । বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়া, একরামুল কায়সার।
প্রধান উপদেষ্টা বোরহান কাজী বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৭৫৭ সালের এইদিনে নদিয়া জেলার পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভ, মীরজাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ চক্র এই কালো দিবসের জন্ম দেয়। আমাদের এই বাংলাদেশেও বর্তমানে নব্য মিরজাফরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। নব্য মীরজাফরদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে লাভ বাংলাদেশ পার্টি বদ্ধপরিকর।
আজ সময় এসেছে দেশের সকল দুর্নীতিবাজ, ঘুষখোর, অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। জনসাধারণের দুঃখ দুর্দশার এই দিনে জনসাধারণের পাশে দাঁড়াতে লাভ বাংলাদেশ সব সময় সোচ্চার। তাই আসুন জনসাধারণের কাতারে গিয়ে জনসাধারণকে যুক্ত করে লাভ বাংলাদেশ পার্টিকে একটি শক্তিশালী প্রতিরোধ প্রতিবাদের পার্টি হিসেবে গড়ে তুলুন। হটাও মাফিয়া বাচাও দেশ পরিবার তন্ত্রের দিন শেষ । দিনে একবার হলেও বলুন লাভ বাংলাদেশ।
উপস্থিত ছিলেন ফিরোজ চৌধুরী, মোহাম্মদ তারেকুল ইসলাম, নজিব চৌধুরী, মিনহাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবদুল হামিদ প্রমুখ।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited