শিরোনাম
ঢাকা অফিস :: | ০৫:১৪ পিএম, ২০২১-১২-০৫
শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আজ রোববার দুপুরের দিকে এটি আরও দুর্বল হবে। এর প্রভাবে এখন দেশজুড়ে চলা হালকা বৃষ্টি কাল সোমবারও থাকবে। বৃষ্টি থাকবে রাজধানী ঢাকাতেও। আবহাওয়া অধিদপ্তরের বার্তা এমনই। অধিদপ্তর বলছে, এ মাসে অন্তত আরও একটি নিম্নচাপ হবে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় আজ আরও উত্তর দিকে এগোবে। এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঘূর্ণিঝড় জাওয়াদ গতকাল রাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। এখন এটি ভারতের ওডিশা ও তামিলনাড়ুর উপকূলে আছে। দুপুরের পর পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে, তখন এটি একেবারে দুর্বল হবে। হাফিজুর রহমান জানান, কাল সোমবারও বৃষ্টি হবে। বৃষ্টি থাকবে রাজধানীতেও। নিম্নচাপের গতি প্রকৃতির ওপর নির্ভর করছে পরশুও বৃষ্টি হবে কি না। তবে এখন পর্যন্ত ধারণা করা যায়, রোদের মুখ দেখা যেতে পারে মঙ্গলবার। এই আবহাওয়াবিদ আরও জানান, এ মাসেই আরেকটি নিম্নচাপ আসতে পারে, তবে এর সময় কবে হবে, তা বলা যাচ্ছে না। আজ দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। তবে রাতে তাপমাত্রা দু-এক ডিগ্রি কমতে পারে।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited