শিরোনাম
ঢাকা অফিস :: | ০৫:৪৬ পিএম, ২০২১-১২-০৫
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে। রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩৮২ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন এবং মে মাসে হাসপাতালে ভর্তি হন ৪৩ জন ডেঙ্গুরোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে মারা গেছেন ১২ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৬ জন এবং ঢাকা বাইরে বিভিন্ন অঞ্চলে ৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited