শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৮ পিএম, ২০২১-১২-০৫
সন্ত্রাসবাদী মনে করে ৬ সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের নাগাল্যান্ডের নিরাপত্তা বাহিনী। নিহতরা সবাই কয়লা খনির শ্রমিক বলে জানা গেছে। এই ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি। ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার ভোরে ওই গুলির ঘটনা ঘটে মিয়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। ভারতের গণম্যাধ্যমগুলো জানাচ্ছে, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সেখানে নিরাপত্তা বাহিনীর ওপরে পালটা হামলা চালানোর অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার পর নাগাল্যান্ডের প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও।
তিনি টুইট করে বলেছেন, দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষ নিহত হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উচ্চ স্তরের অফিসার ও আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি ঘটানার তদন্ত করবে
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited