চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রামুতে ১৫.২০ একর জমিতে হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার

রামু প্রতিনিধি ::    |    ০৭:৪১ পিএম, ২০২৬-০৯-০৯

রামুতে ১৫.২০ একর জমিতে হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার

কক্সবাজারের রামু উপজেলায় আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ১৫ দশমিক ২০ একর জমি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে নির্মিতব্য এই টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ফিফার অর্থায়নে কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্মাণ করা হবে আধুনিক ও বিশ্বমানের বিএফএফ টেকনিক্যাল সেন্টার। এরই মধ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের কর্মকর্তারা।
টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ১৫ দশমিক ২০ একর জমি আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জমির দলিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে তুলে দেন।

এ সময় তাবিথ আউয়াল বলেন, ক্রীড়াক্ষেত্রে সরকার বিশেষ অবদান রাখছে। রামুতে যে টেকনিক্যাল সেন্টার গড়ে উঠবে, সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, রামুতে আন্তর্জাতিক মানের এই টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে তা দেশের ফুটবল অবকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। পাশাপাশি পর্যটননগরী কক্সবাজারে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের জন্যও তৈরি হবে নতুন সুযোগ।

রিটেলেড নিউজ

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে: পারভেজের যাবজ্জীবন

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে: পারভেজের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কার...বিস্তারিত

চট্টগ্রামে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি

চট্টগ্রামে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি

অনলাইন ডেস্ক: : চট্টগ্রামের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। এ নিয়ে হোয়াটসঅ্যা...বিস্তারিত

সেনাবান্ধব জাতীয় সরকার গঠনের দাবি লাভ বাংলাদেশ পার্টির

সেনাবান্ধব জাতীয় সরকার গঠনের দাবি লাভ বাংলাদেশ পার্টির

আমাদের ডেস্ক : : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে উদ...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

অনলাইন ডেস্ক: : গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তা ‘আলাদীনের চেরাগের’ মতো মুহূর্তের মধ্যে স...বিস্তারিত

সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির

সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির

ইমরান নূর: কোঅর্ডিনেটর : বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলী...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত

সর্বশেষ খবর