শিরোনাম
ইমরান নূর: কোঅর্ডিনেটর | ০১:১৭ পিএম, ২০২৬-০৯-২৬
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, তীব্র জ্বালানি সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশে দলের আমীর আল্লামা মামুনুল হক এ ঘোষণা দেন।
বাদে জুমা শুরু হওয়া সমাবেশটি বিকেল ৫টা ৪৫ মিনিটে আল্লামা মামুনুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মী এবং জনগণ মাওলানা এমদাদুল্লাহ সোহাইলকে সহযোগিতা করার আশ্বাস দেন।
নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা জাহেদ জামাল, চট্টগ্রাম মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আà...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৭) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোম...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সমà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited