শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:০২ পিএম, ২০২৫-০৩-০৪
কক্সবাজারসহ ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে।
রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।
প্রজ্ঞাপনে যেসব সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে- কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার, বরিশালের ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন, শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর ডা. মাসুম ইফতেখার, পিরোজপুরের ডা. মো. মিজানুর রহমান, ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের ডা. মো. জসিম উদ্দিন, জামালপুরের ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর ডা. এস এম কবির হাসান, মেহেরপুরের ডা. মহীউদ্দিন আহমেদ, নেত্রকোনার ডা. অনুপম ভট্টাচার্য্য, টাঙ্গাইলের ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুরগাঁওয়ের ডা. নুর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের ডা. মুহা. রুহুল আমিন, গাজীপুরের ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের ডা. সাইফুল ইসলাম, বরগুনার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল, নওগাঁর ডা. মো. নজরুল ইসলাম, রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর ডা. মো. হাসিবুর রহমান, মানিকগঞ্জের ডা. মো. মকছেদুল মোমিন, লালমনিরহাটের ডা. নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের ডা. মো. মনজুর এ-মুর্শেদ।কক্সবাজার থাকার জায়গা
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited