শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:২০ পিএম, ২০২২-০৯-০১
পশ্চিম তীরে দুটি পৃথক অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি তরুণ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।নিহতদের পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে একজন সামের খালেদ (২৫)। তিনি নাবলুসের আল এইন শরণার্থী শিবিরে ছিলেন। অপরজন ইয়াজান আফানেহ (২৬) তিনি উম্মে আল শারায়েতের বাসিন্দা ছিলেন।
ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিহত হন খালেদ। নাবলুসে বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিনি নিহত হন।দুই ফিলিস্তিনি নিহতের বিষয়ে ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বালাতা শিবিরে অভিযান চালানো হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।
এক টুইট বার্তায় ইসরায়েল বাহিনী জানিয়েছে, অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরই ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালায়।ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা এল-বিরেহে অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত তহবিল বাজেয়াপ্ত করেছে।তিনি আরও জানিয়েছেন, ইসেরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও ককটেল ছোড়া হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited