চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থী-অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত খুললো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:২০ পিএম, ২০২১-১২-১৫

শিক্ষার্থী-অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত খুললো অস্ট্রেলিয়া

করোনা মহামারি শুরু হওয়ার পরই বিদেশি শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। দীর্ঘ দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। বিশেষে করে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এরই মধ্যে হতাশায় ভেঙে পড়েছেন অনেকে। ছেড়ে দিয়েছেন উচ্চতর ডিগ্রি অর্জনের আশা।অবশেষে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বুধবার (১৫ ডিসেম্বর) থেকেই নিজেদের দ্বার উন্মুক্ত করলো দেশটি। তবে যারা করোনারোধী টিকা নিয়েছেন তাদের জন্যই এ সুখবর। চলমান মহামারিতে সবচেয়ে বেশি লকডাউন জারি রেখেছে দেশটি। এখন অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা। আন্তর্জাতিক ভ্রমণের ওপর দেওয়া বিধিনিষেধ থেকেও সরে এসেছে দেশটি। বুধবার (১৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখে। কারণ ওমিক্রনের ধরন ও গতি প্রকৃতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যর জন্য অপেক্ষা করছিল তারা। তবে করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনের হালকা লক্ষণ থাকায় সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো দেশটি।সীমান্ত উন্মুক্ত করার দিনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা ভাইরাসের সঙ্গে বসবাস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই আগের অবস্থানে ফিরে যাবো না। আমরা আত্মসমর্পণ করবো না। ভাইরাসটির বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো।২০২০ সালের মার্চ মাসে দেশটির সীমান্ত বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১ ডিসেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুয়ার খোলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু দেশটিতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সে পরিকল্পনা পিছিয়ে যায়। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা কবে যেতে পারবে তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।মহামারির আগে অস্ট্রেলিয়া ছিল শিক্ষার জন্য বিশ্বের তৃতীয়-জনপ্রিয় গন্তব্য। ২০১৯ সালে দেশটির শিক্ষাখাত অর্থনীতিতে ৩৭ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দুই লাখ ২৪ হাজার। কিন্তু করোনা মহামারির কারণে সব কিছুই স্থবির হয়ে পড়ে।অস্ট্রেলিয়া এরই মধ্যে ১৬ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিয়েছে। ওমিক্রন শনাক্তের পর বুস্টার ডোজের জন্য সময় কমিয়ে এনেছে দেশটি।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর