শিরোনাম
স্টাফ রিপোর্টার: | ০৯:৩৮ পিএম, ২০২৬-১১-০৫
মনছুর আলম মুন্না :
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। অভিযানে মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধারসহ তিনজন পাচারকরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী গহিন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এতে এক সেনাসদস্য আহত হন। এ সময় ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে পুলিশ সুত্রে যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্র। তাঁদের উদ্ধারে অভিযান চালালে চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম এবং মো. সাদ্দাম ডাকাত জড়িত রয়েছে বলে জানা গেছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ার মনখালী গ্রামে দীর্ঘদিনের এক ‘অদৃশ্য চোর’ অবশেষে হাতেনাতে ধরা পড়েছে। কোনà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ নয় মাস পর পর্যটকের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে অগ্নিনিরাপত্তার উদ্বেগ ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মো: আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফে মাদকের চালান ছিনতাই ও আত্মসাতের অভিযোগে পাহাড়ে তুলে নিয়ে ...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited