শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪২ পিএম, ২০২২-০৩-১৪
ইউক্রেইনে আগ্রাসন চালানো রাশিয়াকে সহায়তা করলে চীনকে কঠিন ‘পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন অনামা মার্কিন কর্মকর্তারা।
কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানেনা বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস।
সোমবার রোমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও দলের কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক কমিশনের পরিচালক ইয়াং জাইচির সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে এ সতর্কতা জানালো ওয়াশিংটন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন যদি ইউক্রেইনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি যোগায়, তাহলে পরিণতি ভালো হবে না; বৈঠকে ইয়াংকে এমন সতর্কবার্তা দেবেন সুলিভান।
ইউক্রেইন সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং। কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানান যায়নি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সম্প্রতি চীনের কাছে ড্রোনসহ বিভিন্ন সামরিক উপকরণ চেয়েছে রাশিয়া। কিন্তু মস্কোর এই অনুরোধে চীন কী প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited