চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

একদিনে আরও ১০৩২৪ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৩৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:০৫ এএম, ২০২২-০১-২৯

একদিনে আরও ১০৩২৪ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৩৫ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারা বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ হাজার ৩২৪ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জনে। 

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৬৭ হাজার ২০৩ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৯ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। শনিবার (২৯ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। একদিনে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩০০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জন আক্রান্ত এবং ৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮ হাজার ৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৪৩ জন। ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১৬১ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৯৪৮ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৬২ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৪২ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৮৫১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৩ হাজার ২১৮ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৫০৩৬ জন এবং মারা গেছেন ২৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ২২৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ২৬৩ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ২৭৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৩১৭ জন। মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৮০৩ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ১৫০ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ২৮ হাজার ৪৪৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৭৮ জন, আর্জেন্টিনায় ৩০৫ জন, কলম্বিয়ায় ২৬৮ জন, পোল্যান্ডে ২৭১ জন, জার্মানিতে ১৭৯ জন, কানাডায় ১৪০ জন, স্পেনে ১৯৯ জন, তুরস্কে ২১০ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৩ জন, ইউক্রেনে ১৪৪ জন, ভিয়েতনামে ১৪১ জন, গ্রিসে ১১২ জনের মৃত্যু হয়েছে।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর