চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক:    |    ১১:০৪ পিএম, ২০২৬-০৮-১৮

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে। আল্লাহর ঘর আর প্রিয় নবীর কবরের সামনে গিয়ে উজাড় করে কান্না করার ইচ্ছা অনেক।
অনলাইনেই সব ঠিক করে, কাগজ ১০০/১০০ করে নিয়ে যাওয়ার পরও তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কাগজ জমা দেওয়ার সুযোগ হয়েছে। কাগজ কোনোমতে ঘেঁটে ৫০২ নম্বর মহাপরিচালকের রুমে পাঠালো, উপরে লেখা খাগড়াছড়ি। বুঝলাম, খাগড়াছড়ির ঠিকানার কেউ এখানে পাসপোর্ট করতে পারবে কিনা, এটা তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে।
যাবার পর যখন আমি আমার খাগড়াছড়ির বাসিন্দা হওয়ার সমস্ত কাগজপত্র দেখালাম, বাড়ির কাগজের দলিলসহ দেখালাম, তখন খাগড়াছড়ি ওকে হলো। কিন্তু মহাপরিচালকের ব্যবহার আল্লাহ দিলে কি আর বলবো! এবার নতুন ক্ষুধ ধরা শুরু করলো। আবার পুরো ফাইল ঘেঁটে আমাকে বলতেছে, আপনি কী করেন? যে কাজ করেন সেই কাজের ডকুমেন্ট কই?
আমি তারে দেখাইলাম, আমি একজন লেখক, আমার বইয়ের সরকারি লাইসেন্স আছে। মহাপরিচালক বলতেছে, এটা যে বইয়ের সরকারি লাইসেন্স আমি কিভাবে বুঝব? মানে চিন্তা করেন, কত বড় গর্দভ! সে সরকারি এত বড় একটা কর্মকর্তা, কিন্তু সরকারি লাইসেন্স চিনে না। আমি বললাম, এখানে স্ক্যানার আছে, স্ক্যান করেন, পেয়ে যাবেন। স্ক্যান করার পরে সরকারি অধিদপ্তরে লাইসেন্সকৃত আমার ‘জুলাইয়ের আবাবিল’ বইটা আসলো।
এরপরে বলে, এটা তো বুঝলাম, কিন্তু আপনি যে চাকরি করেন, চাকরির ক্লিয়ারেন্স কই? আমি বললাম, আমি লেখক, চাকরি করি না। আমার থেকে বই কিনে নেয় সবাই। রকমারি বই কিনেছে, সেই রিসিটগুলো দেখালাম। গর্দভ আমারে বলে, রকমারি থেকে প্রত্যয়নপত্র দিতাম। কিন্তু তারে, আমি অলরেডি রকমারি যে আমার থেকে বই নিয়েছে সেই রিসিট দিয়েছি।
হাতে-পায়ে ধরে বুঝিয়ে বলার পর যখন দেখল এটাও ওকে, এরপর ফাইল আবার শুরু থেকে ঘাঁটা শুরু করলো। বলতেছে, মা-বাবার আইডি কার্ড কই? আমি ফাইলে থাকা আইডি কার্ডগুলো দেখাইলাম। এখন বলতেছে, অরিজিনালগুলো কোথায়?
ভাই কন, মা-বাবার অরিজিনিয়াল আইডি কার্ড নিয়ে আমি ঘুরব? মানে এটাও একটা কথা? এটা বলার পর বলতেছে, না, নিয়ে আসতে হবে। আমি বললাম, আমার মা-বাবা খাগড়াছড়ি থাকে। আবার বুঝিয়ে বলার পর আইডি কার্ড ঠিক আছে দেখে এটাও ওকে হলো। এরপর ফাইল আবার ঘাঁটা শুরু করলো। এবার বলতেছে, কাবিননামা আসল কপি কেন আনি নাই, ফটোকপি কেন এনেছি? মানে আমার আসল কাবিননামা আমি জমা দিয়ে দিব পাসপোর্ট বানাতে গিয়ে?
আমি বললাম, এটাতো অরিজিনিয়ালটার ফটোকপি। কথাই শুনলো না। বলতেছে, না, অরিজিনালটা লাগবে। বাইর হন। মহাপরিচালক রুম থেকে বের করে দিলো। জমা দেওয়ার রুমে আবার এসে তিন ঘণ্টা সিরিয়ালে দাঁড়ালাম। দ্বিতীয়বার ৩ ঘন্টা দাঁড়ানোর পরে সিরিয়াল আসলে তারে বললাম, আপনি খাগড়াছড়ি লিখে দিয়েছেন, এটাতে সমস্যা নাই, মহাপরিচালক কাগজপত্র দেখেছে।
সে বলতেছে, তাহলে এখানে উনি লিখে দেওয়ার কথা, লিখে দেয় নাই কেন? বললাম, কাবিননামাটা ফটোকপি, তাই উনি আমাকে বের করে দিল। 
আশেপাশে সবার থেকে জিজ্ঞেস করছিলাম, উনারা কাবিননামা কিভাবে দিচ্ছে? সবাই ফটোকপিই দিচ্ছে। অনেকে বিবাহিত হয়েও ঝামেলা এড়াতে সিঙ্গেল অপশন চুস করেছে। আমি আল্লাহর বান্দা সৎ থাকতে গিয়ে ধরাটা পড়লাম। কিন্তু সবার কোনো না কোনো ইচ্ছাকৃতভাবে ভুল ধরে বারবার এরকম ঘুরাচ্ছে।
জমা নেওয়ার দায়িত্ব যিনি আছেন, তিনি জমা নিলেন না। সময়ও শেষ হয়ে গেল দিনের কার্যক্রমের। এতক্ষণ দাঁড়ানোর ফলে পা ব্যথা করতেছে। খিদায় পেটের মধ্যে আওয়াজ শুরু করেছে। মন থেকে এতটা বদদোয়া আসতেছিল, আর কী বলবো!
যাক, এতটুকু বলতে চাই, জুলাই হয়েছিল এই অবকাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। আপনারা যে বলেন, গণতন্ত্র ফিরানোর জন্য জুলাই হয়েছে, এটার জন্য হয়েছে ওটার জন্য হয়েছে, এগুলো সব ফাও কথা ভাই। মানুষ রাষ্ট্রের প্রতিটা যন্ত্রের মাধ্যমে হয়রানির শিকার ছিল। এগুলোর বিরুদ্ধে মানুষের আক্রোশ থেকেই মানুষ রাস্তায় নেমে এসেছিল।
স্বাভাবিকভাবেই আমি যখন এখানে এরকম হয়রানির শিকার হইলাম, তখন সরকারের প্রতি আমার খারাপ ধারণা তৈরি হচ্ছে। তারেক রহমানের সরকারকে খুব করে আহ্বান করব, দয়া করে যান্ত্রিক হয়রানি বন্ধের জন্য খুব বেশি উদ্যোগ নেন। লাইসেন্স করতে, পাসপোর্ট করতে, এনআইডি কার্ড করতে, সরকারি হাসপাতালে, সরকারি অধিদপ্তরগুলোতে, প্রতিটা সেক্টরে, সেক্টরে, প্রতিটা যন্ত্রে মানুষ খুব হয়রানির শিকার, খুব বিরক্ত। শুধু চাইছি আল্লাহর ঘরে যাইতে। কিন্তু একটা মানুষ এত হয়রানির শিকার হইলে কিভাবে কী?
আমার আশেপাশের অনেকজনের সাথে কথা বললাম, তারা তিন-চার দিন ধরে এভাবে ঘুরতেছে। যাক, আল্লাহ ভরসা। আবার অরিজিনিয়াল কাবিননামা দিয়ে চেষ্টা করে দেখি। নসিবে থাকলে আল্লাহর ঘরের সামনে হাজিরা দিব। 

তথ্যসূত্র
--https://shorturl.at/WFCdS

রিটেলেড নিউজ

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত


সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর