চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৭:২৫ পিএম, ২০২৬-০৮-১৮

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। ১৫ লাখ ডলার ব্যয়ে নির্মিত এই হাসপাতালটির অর্ধেক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হবে।
হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভী খলিফা সিরাজউদ্দিন হাক্কানী হাফিযাহুল্লাহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজেদের পেশাগত দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রোগীদের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে এমন পর্যায়ে নিতে হবে, যাতে চিকিৎসার জন্য দেশবাসীকে বিদেশে যেতে না হয়।

১৫ লাখ ডলার ব্যয়ে একটি দাতব্য সংস্থার উদ্যোগে নির্মিত আল-বদর হাসপাতালটি স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশের পর প্রতিষ্ঠা করা হয়। এর উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
খোস্ত জনকল্যাণ বিভাগের প্রধান আখতার মোহাম্মদ ইকরামা জানিয়েছেন, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। স্নায়ু চিকিৎসা থেকে মাতৃসেবা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এখানে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালটির মোট স্বাস্থ্যসেবার ৫০ শতাংশ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
হাসপাতালের প্রধান জাহির ওয়াকাস জানান, বর্তমানে শিশু চিকিৎসা, অভ্যন্তরীণ চিকিৎসা, সাধারণ শল্যচিকিৎসা, মাতৃসেবা, দন্ত চিকিৎসা ও অস্থি চিকিৎসাসহ মোট নয়টি বিভাগ চালু রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মোট স্বাস্থ্যসেবার অর্ধেক বিনামূল্যে দেওয়া হবে। বাকি সেবাগুলো থেকে অর্জিত অর্থ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং কর্মীদের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ হাসপাতাল কর্তৃপক্ষকে জনগণের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সব ধরনের স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
খোস্তের স্থানীয় বাসিন্দারাও হাসপাতালটি চালু হওয়াকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আবদুল হালিম বলেন, যেসব দরিদ্র রোগীর বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই এবং সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাওয়া কঠিন, তারা এখন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আধুনিক চিকিৎসাসুবিধা ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি অর্ধেক সেবা বিনামূল্যে প্রদান আফগান জনগণের কথা বিবেচনা করে একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করা যায়, এই হাসপাতাল আফগানিস্তানের স্বাস্থ্যখাতে আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চিকিৎসার জন্য বিদেশযাত্রা কমাতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

তথ্যসূত্র:
1. 50-Bed Al-Badr Hospital Opens in Khost
– https://tinyurl.com/54cpmt5u

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর