শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:০৭ পিএম, ২০২১-১২-০৮
নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বাসে বন্দুকধারীদের অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য। ওই বন্দুকধারীরা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত, যারা গত বছরও সহিংস হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর এবং দেশটির উত্তরাঞ্চলে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল।
উত্তর-পশ্চিমাঞ্চলের বোর্নো রাজ্য পুলিশের মুখপাত্র সানুসি আবুবকর জানান, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আহত অবস্থায় সাতজন পালিয়ে যান। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্থানীয় দুই বাসিন্দা জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন ধরিয়ে দেওয়া বাসটি থেকে লোকজনকে উদ্ধার করছিলেন তখন বাসটিতে ভিড় ছিল এবং দগ্ধদের চেনা যাচ্ছিল না। তারা জানান, বাসটিতে নারী-শিশুসহ অন্তত ৩০ জনের মরদেহ দেখতে পান তারা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, সাবোন বির্নি এবং বোর্নো রাজ্যের গিদান বাওয়া গ্রামের সঙ্গে সংযোগকারী একটি সড়কে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। প্রতিবেশী দেশ মালি ও বারকিনা ফাসোর মতো নাইজেরিয়াও ইসলামী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তারা বলছেন, দস্যুরা মোটর-বাইকে ঘুরে বেড়ায় এবং তারা বনে লুকিয়ে থাকে, যেখানে তারা প্রায়শই অপহৃতদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে।
২০১২ ও ২০১৩ সালের পর থেকে আফ্রিকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গ্রামগুলোতে অভিযান চালিয়ে অপহরণ, গরু চুরি ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। তাছাড়া প্রায়ই পশ্চিমা সেনাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited