শিরোনাম
ঢাকা অফিস :: | ০১:২১ পিএম, ২০২২-০২-২২
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি গরীব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ছয়টি পণ্য সরকার সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এতথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যায় কি না। সেটা টিসিবির ট্রাকের মাধ্যমে নয়, আগে যেসব গরীব মানুষকে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে এই সহায়তা করা হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষের জন্য সেই ব্যবস্থা করতে।’
করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গরীব ও অসহায় মানুষের তালিকা করে আড়াই হাজার টাকা করে সহায়তা দিয়েছিলো। সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই তালিকা কাজে লাগানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও কনটেইনারের ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬৮ টাকা নির্ধারণ করেছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited