শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:১৬ পিএম, ২০২২-০২-১৪
ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের বয়স ১৭ বছর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। খবর আল জাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছায় ইসরায়েলি সেনারা। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মত জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রামে আসে। সে সময়ই আবু সালাহকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরক ছুড়েছে। তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গুলি বিনিময়ে আরও ১০ জন আহত হয়েছে। গত ১৬ ডিসেম্বর হোমেশ শহরের অবৈধ ইহুদি আউটপোস্টের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ইসরায়েলিকে হত্যার ঘটনায় মোহাম্মত জারাদাতকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যেখানে মোহাম্মত জারাদাত থাকেন সেই বাড়িটি ধ্বংস করে দেওয়া হবে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited