চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক    |    ০১:৫০ পিএম, ২০২২-০২-১৩

রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়

মৌসুমের শুরু থেকেই রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ের এগিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক শিরোপার পথে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইলো তারা। পয়েন্ট টেবিলেও নিরাপদ দূরত্ব বজায় রাখলো দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে। নরউইচের মাঠে গিয়ে পাওয়া বড় জয়ের মূল কারিগর ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তিনি একাই করেছেন তিন গোল।
নরউইচের মাঠে খেলতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটিজেনরা। কিন্তু রিয়াদ মাহরেজের পাস থেকে বার্নার্দো সিলভার শট দূরের পোস্টে বাধা পেয়ে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হয় ম্যান সিটি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পেরোতেই প্রথম গোল করেন স্টার্লিং। ডান দিক থেকে কাইল ওয়াকারের এগিয়ে দেওয়া বল ধরে কোনাকুনি শটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে সিটিকে লিড এনে দেন এ ফরোয়ার্ড।

এই এক গোল নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। জটলার মধ্য থেকে তার শট কোনোমতে গোললাইন পেরিয়ে যায়। এরপর ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।

আর হ্যাটট্রিক পূরণের জন্য অপেক্ষা করতে হয় একদম ৯০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন বদলি হিসেবে নামা লিয়াম ডেলাপ। স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
এ জয়ের পর ২৫ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট রয়েছে ম্যান সিটির ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে নরউইচ সিটি। দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর