শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৩ পিএম, ২০২৫-০৩-০৭
তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে একজন রোজাদার হুজুরকে মারধর ও নাজেহালের অভিযোগ অভিযোগ উঠেছে আবুল কাশেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) খুনিয়াপালং তুলাবাগান সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়েছে মোঃ জমির উদ্দিন (৩৩), পিতা- মোঃ ছরওয়ার, সাং- উত্তর খুনিয়াপালং, বলি পাড়া, ৩নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার। অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৬/০৩/২০২৫ ইং বিকাল ২ ঘটিকার সময় সিএনজি গাড়ি দিয়ে যাওয়ার পথে জমির উদ্দিন ড্রাইভারের সাথে কথা বলার সময় আবুল কাশেম হঠাৎ ছড়াও হয়ে গালাগালি করে। কাটাকাটির এক পর্যায়ে জমির উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে এবং হুমকি দেয়। আবুল কাশেম সহ অজ্ঞাত আরো দু তিন জন ব্যক্তির জনসম্মুখে মারধর করে। ঘটনাস্থল লিংরোড হতে যাত্রাপথ সিএনজি করে তুলাবাগান স্থানে এসে সিএনজি থেকে নামিয়ে জনসম্মুখে গুম করার চেষ্টা করে এবং বেদড়ক মারধর করেন। নির্যাতিত আলেম রামু থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে বাদী:- মোঃ জমির উদ্দিন (৩৩), পিতা- মোঃ ছরওয়ার, সাং- উত্তর খুনিয়াপালং, বলি পাড়া, ৩নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার। বিবাদী:- আবুল কাশেম (৪৫), সাং- তুলাবাগান স্টেশনের পূর্ব পার্শ্বে, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন। সাক্ষী ৪ জন হলো ১। বানু আক্তার তছলিমা (২৯), স্বামী- মোঃ জমির উদ্দিন, ২। মনছুর (৩৩), পিতা- অজ্ঞাত, উভয় সাং- উত্তর খুনিয়াপালং, বলি পাড়া, ৩নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। আরো আছে। অভিযোগে আরো জানা যায়, বিবাদী জমিরের সাথে তর্কাতর্কি করে এবং বিবাদীর ক্ষমতার দাপট দেখায়। অতঃপর গাড়ীটি খুনিয়াপালং তুলাবাগান স্টেশনে পৌছিলে, বিবাদী জোর পূর্বক সিএনজি গাড়ীটি থামিয়ে জমিরকে টানা হেছড়া করে সিএনজি গাড়ী থেকে নামায়। এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি মারিয়া ভুক্তভোগী জমিরের শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফুলা জখম করে। প্রত্যক্ষদর্শীরা যখন আসে তখন হামলাকারিরা পালিয়ে যায়। এতে প্রত্যক্ষদর্শীরা আহতকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নিয়ে যায়।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited