শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৮:০৮ পিএম, ২০২৬-১১-১৮
মিজবাহ উদ্দীন আরজু :
কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই ঘাতক ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারায় শিশুটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ির উদ্দেশে ফিরছিল শিশু আয়াত। এ সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানজিমা হাকিম আয়াত কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রতিদিনের মতো বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের মাতম চলছে। ছোট্ট আয়াতের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মহেশখালীতে দীর্ঘদিন ধরে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের হাতে ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। অনেক চালক ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার নিয়মকানুন না মেনেই বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছেন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। অথচ এসব অনিয়ম ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
তারা আরও বলেন, বিশেষ করে বিদ্যালয় ও জনবহুল এলাকায় যানবাহনের বেপরোয়া চলাচল শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, চালকদের বৈধতা যাচাই এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
একটি শিশুর এমন করুণ মৃত্যু আবারও মহেশখালীর সড়ক নিরাপত্তা, চালকদের দক্ষতা এবং যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ জরুরি। আর কোনো পরিবার যেন সড়ক দুর্ঘটনায় এভাবে সন্তান হারানোর বেদনায় ভেঙে না পড়ে এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited