শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫৭ এএম, ২০২২-০৩-২৭
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। পাঁচদিনের সফরে আজ দার্জিলিংয়ে পা রাখবেন তিনি। সফরে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সম্প্রতি পৌরসভার ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। গত ১৪ ফেব্রুয়ারি বাগডোগরায় জনসভায় বক্তব্য দেন তিনি। সেই জনসভা থেকে শিলিগুড়ির পরবর্তী মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করা হয়।
তখন মেয়রের উদ্দেশে মমতা বলেন, শিলিগুড়ি যেন কলকাতার মতো ঝকঝকে হয়। ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের ওপর করের বোঝা যেন না বাড়ে।
শিলিগুড়ি পৌরসভায় এবারই প্রথম এককভাবে বোর্ড গড়েছে তৃণমূল। ৪৭টি আসনের মধ্যে ৩৭টিতেই জিতেছে রাজ্যে শাসকদলের প্রার্থীরা। ৫টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি, ৪টি আসন নিয়ে তৃতীয় স্থানে বামদল সিপিআইএম আর কংগ্রেসের ঝুলিতে গেছে মাত্র একটি আসন।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited