চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ঔষধ কোম্পানির কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০২ পিএম, ২০২১-০২-২৫

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ঔষধ কোম্পানির কর্মকর্তার আত্মহত্যা

কক্সবাজারের  চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মনিরুল হক (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক মনিরুল হক একমি ঔষধ কোম্পানি এম আর হিসেবে কর্মরত ছিল। বুধবার (২৪ফেব্রুয়ারী ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঔষধ কোম্পানি এমআর মনিরুল হক বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ রাত ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনিরুল হক একমি কোম্পানিতে (ঔষধ) এমআর হিসেবে কর্মরত রয়েছে। ঔষধ কোম্পানিতে চাকুরি করার সুবাধে সে তার পরিবার নিয়ে সাহারবিল ইউনিয়ন্থ মাইজঘোনা এলাকার আবুল খায়ের মানিকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। ঘটনার দিন তার স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুবাধে পরিবারের অজান্তে ঘরের চালার সাথে গলায় রশি প্যাচিয়ে আত্মহত্যা করে যুবক মনিরুল। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের এস আই কামরুজ্জামান নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ঝুলন্তবস্থা থেকে উদ্ধার করেন। সাহারবিল ইউনয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) কামরুজ্জামান বলেন, সাহারবিল মাইজঘোনা এলাকায় এক যুবক আত্মহত্যা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করে তাকে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত


৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

৪ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো মাদক কারবারিরা

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত


লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর