চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগাঁওতে পরিবেশ রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন

আমাদের ডেস্ক :    |    ১১:২২ পিএম, ২০২১-০৬-১৮

ঈদগাঁওতে পরিবেশ রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন

ঈদগাঁওতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপার উদ্যোগে আজ এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কক্সবাজার সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ঈদগাঁও বাজারের হাই স্কুল গেইটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ- সম্পাদক মোঃ হাসান তারেক। অনুষ্ঠান উপস্থাপনা করেন কোহেলিয়া টিভি ও দৈনিক কক্সবাজার বার্তা প্রতিনিধি মিছবাহ উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও পর্যটন উদ্যোক্তা নুরুল কবির খাঁন, সেন্টার ফর  এনভায়নমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভলপমেন্ট ফোরাম (সিইএইচ আরডিএফ) এর প্রধান নিবার্হী মোহাম্মদ ইলিয়াছ মিয়া, ঈদগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি শেফাইল উদ্দিন,  প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আতা উল্লাহ বুখারী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, বাজার কমিটির সদস্য ও বাপা নেতা জসিম উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (রফিক), ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক পরিষদ নেতা সায়মন সরওয়ার কায়েম, ঈদগাঁও লাইনের ব্যবস্থাপক পরিচালক বেলাল উদ্দিন, ছাত্রনেতা সোহেল তাজ, ঈদগাঁও প্রেস ক্লাবের মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, ঈদগাঁও ফ্রেন্ডস এ ওয়ান অ্যাসোসিয়েশন সভাপতি আবৃত্তিকার জসিম উদ্দিন।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম, প্রাক্তন ছাত্র ব্যাচ-১৯৯০ এর সভাপতি মমতাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হুদা, পেশাজীবী নেতা ডাক্তার ওসমান গনি, প্রাক্তন ছাত্র ব্যাচের সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সু-শাসনের জন্য নাগরিক- সুজনের দপ্তর সম্পাদক সাংবাদিক এম, আবু হেনা সাগর, জেলা মানবাধিকার কাউন্সিলের নেত্রী রাবেয়া খানম, সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর রুদ্র, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-অর্থ সম্পাদক আবু সালেহ, পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শফিউল আলম, সহ- পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাফর আলম, জলবায়ু বিষয়ক সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন পিন্টু, সহ- জলবায়ু বিষয়ক সম্পাদক সাংবাদিক মোজাম্মেল হক, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, ব্যবসায়ী ও বাপার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন (আলপনা), সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আহমদ শরীফ, এনজিও কর্মকর্তা নুরুল আবছার, বাপার সদস্য সাইফুল ইসলাম, বাপার সদস্য মোঃ রায়হান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারুক উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, মৃতপ্রায় ঈদগাঁও খাল, নাসি খাল, মাইজ পাড়া ভরাট খাল, জালালাবাদের পালাকাটা খাল, অস্তিত্বহীন ইসলামাবাদের ইউসুপেরখীল- বোয়ালখালী খালসহ সকল খাল, নদনদী অবিলম্বে দখল ও দূষণ থেকে রক্ষা করতে হবে। নাব্যতা সৃষ্টির জন্য খালের ড্রেজিং ও তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। বৃহত্তর ঈদগাঁও এলাকার নালা-নর্দমা পরিষ্কার রাখা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সুষ্ঠু সমাধানের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক রাখা, যত্রতত্র অবৈধভাবে পাহাড় কর্তন, বালি উত্তোলন ও বনাঞ্চল ধ্বংস রোধ করতে হবে।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর