চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ

অনলাইন ডেস্ক:    |    ০৭:৩৬ পিএম, ২০২৬-০৯-০৫

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শামিম ভোলা জেলার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন।

নিখোঁজ শামিমের স্ত্রী করিনা বেগম জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। স্বামী শামিম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন তিনি। মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনেই অসাবধানতাবশত শামিম পানিতে পড়ে যান।
করিনা বেগম বলেন, “আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”
ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে তাদের কাছে ডুবুরি না থাকায় পানিতে নিখোঁজ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তির মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে জটিলতা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, শামিম নিখোঁজের ঘটনায় ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://shorturl.at/9tGW6

রিটেলেড নিউজ

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

অনলাইন ডেস্ক: : গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তা ‘আলাদীনের চেরাগের’ মতো মুহূর্তের মধ্যে স...বিস্তারিত

সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির

সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির

ইমরান নূর: কোঅর্ডিনেটর : বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলী...বিস্তারিত

পেকুয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: : মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে জেনারেটর...বিস্তারিত

ফেনী সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

ফেনী সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক: : ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৪ সে...বিস্তারিত

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর