শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:০৯ পিএম, ২০২৬-০৯-১৫
মেখল মাদরাসা খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ মেখলের মুহতামিম মাওলানা ওসমান ফয়জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গ্রীন লাইফ হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
আগামীকাল বুধবার, বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থা আশঙ্কাজনক হতে থাকায় গত ১২ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের সিএসসিআর হসপিটাল থেকে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে নিয়ে আসা হয়েছিল।
তার ইন্তেকালে দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
২০২১ সালের ২২ মার্চ মেখল মাদরাসা খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক মুহতামিম ও প্রভাবশালী দ্বীনি ব্যক্তিত্ব মাওলানা নোমান ফয়জীর ইন্তেকাল হলে তাকে মুহতামিম নির্বাচিত করা হয়েছিল।
মাওলানা উসমান ফয়জী মাওলানা নোমান ফয়জীর ছোট ভাই ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুফতিয়ে আজম হিসেবে খ্যাতি লাভকারী প্রভাবশালী আলেম মুফতি ফয়জুল্লাহ (রহিমাহুল্লাহ) এর ছোট নাতী ছিলেন।
অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি-সক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নাম মোহাম্মদ রায়হান। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ১৯৪২ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক সম্ভ্র...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited