চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

৭ গোলের থ্রিলারে রিয়ালকে হারালো ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক    |    ১১:৩৩ এএম, ২০২২-০৪-২৭

৭ গোলের থ্রিলারে রিয়ালকে হারালো ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক রাত উপহার দিলো ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। দুই হেভিওয়েটের লড়াইয়ে একে একে গোল হলো ৭টি। সব উত্তেজনা ছাপিয়ে শেষ হাসিটা হাসলো সিটি। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। 

ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রিয়াল ছিল অনেকটাই পিছিয়ে। ম্যানচেস্টার সিটির আক্রমণ ঠেকানো আর গোল শোধ করতে করতেই পুরো সময় পার হয়ে যায় কার্লো আনচেলত্তির দলের। একবারও তারা এগিয়ে যেতে পারেনি। তবে এমন লড়াই যে হবে, শুরুতে কেউ আন্দাজ করতে পারেননি। ১১ মিনিটের মাথায় দুই গোলে এগিয়ে যায় সিটি। যে ব্যবধানটা আরও বাড়তে পারতো প্রথম আধা ঘণ্টাতেই। সেই ভয় পাশ কাটিয়ে অবিশ্বাস্য বেনজেমা আর সাহসী ভিনিসিয়াস জুনিয়রে দারুণভাবে লড়াইয়ে ফেরে রিয়াল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটি । রিয়াদ মাহরেজের ক্রস বক্সে পেয়ে চোখের পলকে ডাইভিং হেডে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার। একাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও ছিল ডি ব্রুইনের অবদান। তার উঁচু করে বাড়ানো ক্রস দারুণভাবে জালে পাঠান গত শনিবার প্রিমিয়ার লিগে একাই ৪ গোল করা গ্যাব্রিয়েল হেসুস। ডেভিড আলাবা তার সঙ্গে লেগে থেকেও বলটা আটকাতে পারেননি।

২৬তম মিনিটে মাহরেজের বুলেট গতির শট পাশের জালে লাগে। তিন মিনিট পর ফিল ফোডেনের কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আরও একবার বেঁচে যায় রিয়াল। সফরকারীরা অবশেষে ঘুরে দাঁড়ায় ৩৩তম মিনিটে। আবারও সেই ভরসার নাম করিম বেনজেমা। বাঁ পায়ের দারুণ শটে গোলটি করেন রিয়ালের হয়ে সব মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা বেনজেমা। নকআউট পর্বে এই নিয়ে টানা ৪ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল খেতে বসেছিল রিয়াল। ডি-বক্সে ঢুকে মাহরেজের কোনাকুনি শট পোস্টে লাগে। ফিরতি বল ধরে ফোডেনের নেওয়া শট ঠেকিয়ে দেন দানি কারভাহাল। চাপ ধরে রেখে ৫৩তম মিনিটে ৩-১ করে সিটি। ফের্নান্দিনিয়ো ডান দিক থেকে ক্রস বাড়ালে বক্সের মধ্যে হেডে বল জালে জড়ান ফোডেন।
তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি রিয়াল। প্রায় একক নৈপুণ্যে বল নিয়ে গিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

৭৪ মিনিটে আবারও সিটিকে দুই গোলে এগিয়ে দেন বের্নাদো সিলভা। জিনচেকোর অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার।
তবে ৮২তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-৩ করে আবারও রিয়ালের আশা জাগান বেনজেমা। বক্সে হেড নিতে গিয়ে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বেনজেমা ভুল করেননি।

ইউরোপসেরার মঞ্চে এই নিয়ে সবশেষ চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ বেনজেমার গোল হলো ৯টি। আসরে হলো ১৪ গোল, গোলদাতার তালিকার রবার্ট লেভানদোভস্কিকে ছাড়িয়ে বেনজেমা বসেছেন শীর্ষে। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইটি শেষ হয়েছে ৪-৩ গোলেই। তবে সিটি জিতলেও একদম স্বস্তিতে থাকার উপায় নেই তাদের। ফিরতি লেগ যে হবে প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আগামী বুধবার ঘরের মাঠে তাই ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ থাকছে রিয়ালের।

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর