চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভারতে সার পাঠিয়ে ‘বন্ধুত্বের মূল্য’ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৪০ পিএম, ২০২২-০৪-২০

ভারতে সার পাঠিয়ে ‘বন্ধুত্বের মূল্য’ দিচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত। পশ্চিমা চাপ সত্ত্বেও তুলনামূলক কম দামে রুশ তেল কেনার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহ থেকে রাশিয়ায় চা, কফি, চাল, ফল, সামুদ্রিক ও মিষ্টান্ন পণ্য রপ্তানিও শুরু করেছে দেশটি। তাছাড়া, জাতিসংঘের মতো বিশ্বমঞ্চগুলোতে ইউক্রেনে রুশ পদক্ষেপের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে ভারত। ভারতীয়দের এমন বন্ধুত্বপূর্ণ আচরণে যারপরনাই খুশি মস্কো। তাই এর প্রতিদান হিসেবে ভারতে সার রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটতে দেয়নি রাশিয়া।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের সার মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার চতুর্বেদি জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সারের চালান পাঠিয়েছে রাশিয়া। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারির পর রাশিয়া থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি/এনপিকে কিনেছে ভারত। এসব সার হয় এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে, নাহয় পৌঁছানোর পথে রয়েছে।

ভারতের সার সচিব বলেন, গত বছরের ডিসেম্বরে আমরা রুশ কোম্পানিগুলোর সঙ্গে সিটুসি (করপোরেশন টু করপোরেশন) ব্যবস্থায় বার্ষিক আড়াই লাখ মেট্রিক টন করে তিন বছরের জন্য ডিএপি/এনপিকে সরবরাহের চুক্তি করি। তারা এটিকে সম্মান জানাচ্ছে এবং আমরা অবিরতভাবে সার পেয়ে চলেছি।
চতুর্বেদির ভাষ্যমতে, রাশিয়া ভারতকে আরও চার মেট্রিক টন ডিএপি, ১০ মেট্রিক টন এমওপি এবং আট মেট্রিক টন এনপিকে সার দিতে চেয়েছে। তিনি জানান, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে সার আমদানিতে নতুন পেমেন্ট সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে।

এদিন ভারতীয় সার সচিব বলেন, ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের ধারণামতে, চলতি বর্ষা মৌসুমে আমাদের ৩৫৪ দশমিক ৩৪ মেট্রিক টন সারের প্রয়োজন হতে পারে। এর ৩৫ শতাংশ বা ১২৫ দশমিক ৫ মেট্রিক টন ওপেনিং স্টক থেকে পূরণ করা হবে, সম্ভাব্য উত্পাদন থেকে মিলবে ২৫৪ দশমিক ৭৯ মেট্রিক টন এবং আমদানি হতে পারে ১০৪ দশমিক ৭২ মেট্রিক টন। সুতরাং, বর্ষা মৌসুমে প্রত্যাশিত সারের মোট প্রাপ্যতা হবে ৪৮৫ দশমিক ৫৯ মেট্রিক টন, যা চাহিদার চেয়েও বেশি। তাই এবারের মৌসুমে আমাদের সার সংকটে পড়ার কোনো আশঙ্কা নেই। এরপরও সৌদি আরব, ইরান, কানাডা, ইসরায়েল, জর্ডানের মতো মতো বিকল্প উৎসগুলো থেকে সার কেনার বন্দোবস্ত করেছে ভারত সরকার।
 

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর