শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৩৪ পিএম, ২০২২-০৩-০৫
ইউক্রেনের দুটি শহর মারিওপোল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার (০৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে মারিওপোলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ইউক্রেনের স্থানীয় সময় সকাল ৯টায় বাসে করে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। একইসঙ্গে পরবর্তী সাত ঘণ্টা যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বাসিন্দাদের বলা হয়েছে, মানবিক করিডোরের রুট হচ্ছে মারিওপোল থেকে জাপোরিঝিয়া। শহরের তিনটি এলাকা থেকে বাস ছাড়বে। তবে নির্দিষ্ট রুট অনুসরণ করে ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও বাসিন্দারা শহর ছাড়তে পারবেন।
বাস চালকদের গাড়ির পুরো জায়গা বাসিন্দাদের বহনে ব্যবহার করার অনুরোধ জানিয়েছে শহর কর্তৃপক্ষ। এছাড়া নির্দিষ্ট করে দেওয়া রুটের বাইরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বলে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেনের বন্দর শহর মারিওপোল বেশ কয়েকদিন ধরে রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। ফলে সেখানে মানবিক বিপর্যয় ঘটার শঙ্কা দেখা দিয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited